• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে বাংলাদেশি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। সোমবার (৭ অক্টোবর) দুপুরে নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে আরাকান আর্মি সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানান সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

তিনি বলেন, গতকাল সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় আজ দুপুরে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম, আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া, মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন এবং চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।

ইউপি সদস্য আবদুস সালাম বলেন, জেলেদের পরিবারেরর সদস্যরা জানিয়েছে নৌকায় করে নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে আলোচনা চলছে।’ সূত্র-প্রতিদিনের বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন