• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ফোন কলে মনের ব্যাথা সারিয়ে তুলছে ছাত্র ইউনিয়ন

নিজস্ব প্রতিদেক / ৬১৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২০

আজিম নিহাদ:

করোনা ভাইরাসের বির্পযয় থেকে জনগনকে রক্ষা করতে লক ডাউন পরিস্থিতি জারি রেখেছে কক্সবাজার জেলা প্রশাসন। লক ডাউনে হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে মানুষ যখন অস্থিরতা কিংবা হতাশায় ভুগছে। এমন পরিস্থিতে সাধারণ মানুষের মনের মাঝে একাকিত্ব, হতাশা, মৃত্যুভয় জেগে উঠা স্বাভাবিক।

এই পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মেন্টাল হেলথ কাউন্সিলর দ্বারা মানুষের মনোজগত ও মনকে সতেজ ও প্রানবন্ত রাখতে গত ৭ এপ্রিল থেকে মেন্টাল হেলথ ও সাইকো সোশ্যাল সার্পোট নামে কর্মসূচী গ্রহণ করে কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়ন। ব্যতিক্রমী এই উদ্যোগে বেশ সাড়া পড়েছে।

01853064775, 01575-149180, 016777-58324 এই তিনটি নাম্বারে ফোন করে কিংবা ম্যাসেজে MHCP-নাম-ঠিকানা লিখে সেন্ড করে রেজিস্ট্রেশন করলে সেবাপ্রাথীর কাছেই ফোন করবেন সাইকোলজিস্ট। এমনই বলছিলেন ছাত্র ইউনিয়ন নেতা ক্লোরিন চাকমা। ছাত্র ইউনিয়নের এই কর্মসূচীতে সাড়া দিয়ে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন কক্সবাজার জেলার শতাধিক মানুষ।

লক ডাউন চলাকালীন পরিস্থিতির পরেও এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে। শুধু ত্রান সহায়তা দিয়ে মানুষের মনের ব্যাথা সারিয়ে দিতেও আমরা সবসময় প্রস্তুুত। এই কার্যক্রমটি কিছু দেশী-বিদেশী উন্নয়ন সংস্থার মানসিক স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে করা হচ্ছে। তাই মানসম্পন্ন সাইকোলজিস্ট ও মেন্টাল হেলথ কাউন্সেলরদের মাধ্যমে সরাসরি ফোন কলে কথা বলে সেবা পাচ্ছেন সেবাপ্রার্থীরা বলে জানান জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তনয় দাশ।

ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি অন্তিক চক্রবর্তী বলেন, করোনা বিপর্যয়ে কাজ করার সময় সোশ্যাল ডিসটেন্স এই শব্দটার প্রয়োগ না করে শারীরিক দূরত্ব কিংবা নিরাপদ দূরত্ব ব্যবহার করা যেতো। এমন চিন্তা থেকেই মানুষের মানসিক স্বাস্থ্যসেবার ব্যাপারটা মাথায় আসে। তারপর থেকেই শুরু।

তিনি আরও বলেন, গত ৭ এপ্রিল থেকে এই পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর সাথে এই কর্মসূচীটা আমরা গুরুত্ব সহকারে করছি। পেটের ক্ষুধা থেকে মনের ব্যথা সব ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করি। তাই আমরা ছাত্র ইউনিয়ন করোনা বিপর্যয় রোধ করে সুস্থ পৃথিবীতে প্রাণে প্রাণ মেলাবোই বলে বিশ্বাস করি।

বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত মনোবিজ্ঞানী লিটন বড়ুয়া বলেন, হোম কোয়ারেন্টাইনের বন্দিত্ব মনে একাকিত্ব এনে দিতে পারে। সমাজ ও মানুষের সাথে দূরত্ব উদ্বিগ্নতা ও বিষন্নতা তৈরি করবে স্বাভাবিক। এমন পরিস্থিতিতে ছাত্র ইউনিয়নের উদ্যােগ প্রশংসনীয় ও আশা জাগানিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন