• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

প্রবীণ রাজনীতিবিদ জহিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিদেক / ৬৫৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম (৮৫) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বিকেলে শহরের বইল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামে অসুস্থ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।

প্রয়াত অ্যাডভোকেট জহিরুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, সাবেক মহকুমা গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ গণফোরামের কেন্দ্রীয় নেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অগণিত আত্নীয়-স্বজন রেখে গেছেন।

আজ জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে প্রয়াত রাজনীতিককে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এ সময় কক্সবাজারের স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কক্সবাজারের অন্যতম প্রবীণ সাংবাদিক এবং জেলা থেকে প্রথম প্রকাশিত দৈনিক কক্সবাজার এর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম প্রয়াত অ্যাডভোকেট জহিরুল ইসলামের জ্যেষ্ঠ ভাই। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন