• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিদেক / ৬১৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সত্য কথা বলেছেন। তা বলার সৎ সাহস তার আছে। ভুলভ্রান্তি স্বীকার করার সৎ সাহসও তার আছে। যেখানে অপরাধ হয়েছে সেখানে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতির প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী নতুন নির্বাচনের লক্ষ্যে সংলাপের কথা বলবেন। তা না হওয়ায় জাতি হতাশ ও ক্ষুব্ধ।

এ প্রতিক্রিয়ার জবাবে ওবায়দুল কাদের বলেন, যা বলা প্রয়োজন প্রধানমন্ত্রী ভাষণে তাই বলেছেন। যেমন তিনি দুর্নীতি নিয়ে বলেছেন। সারা দুনিয়ায় দুর্নীতি আছে, বাংলাদেশেও আছে। কিন্তু প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন। তিনি অঙ্গীকার করেছিলেন, মানুষের হক কেউ যেন কেড়ে নিতে না পারে। তা তিনি বাস্তবায়ন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন