• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করলো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তদন্ত টিম

নিজস্ব প্রতিদেক / ৫৭৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত তদন্ত টিম। বুধবার (২সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যার তদন্তকারী সংস্থা র‍্যাব বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে ওসি প্রদীপের সাক্ষাত পায়নি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক গঠিত এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বার বার সময় পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি।

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন