• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

প্রথমবার নারী নেতৃত্বে এমসিসি

নিজস্ব প্রতিদেক / ১৫০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
এমসিসির পরবর্তী সভাপতি ক্লেয়ার কনর।

খেলা ডেস্ক:

মেরিলিবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) নতুন ইতিহাস। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থার দীর্ঘ ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবার কোনও নারী বসতে যাচ্ছেন সভাপতির পদে। ইংল্যান্ডের নারী দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার কনর দায়িত্বে বসবেন ২০২১ সালের অক্টোবরে।

বর্তমান সভাপতি কুমার সাঙ্গাকারার মেয়াদ শেষে নেতৃত্বে আসবেন কনর। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক প্রথম নন-ব্রিটিশ হিসেবে পান এমসিসির সভাপতির দায়িত্ব। করোনাভাইরাসের কারণে তিনি আরও ১২ মাস দায়িত্বে থাকবেন। এরপর তার ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কনর। বুধবার এমসিসির ইতিহাসে প্রথম অনলাইন বার্ষিক সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম নারী হিসেবে ঐতিহাসিক সংস্থার প্রধানের দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা কনর। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেয়েদের ক্রিকেটের ব্যবস্থাপক হিসেবে কাজ করা ৪৩ বছর বয়সী সাবেক অধিনায়ক বলেছেন, ‘এমসিসির পরবর্তী সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি ভীষণ গর্বিত। ক্রিকেট আমার জীবন এরই মধ্যে সমৃদ্ধ করেছে, আর এখন পেলাম এই দারুণ সম্মান।’

সময়ের পালা বদলে ক্রিকেট তাকে কতটা দিয়েছে, সেটা বোঝা যায় তার পরের কথায়, ‘আমরা কতদূর এসেছি, সেটা বুঝতে হলে কখনও কখনও আমাদের পেছনে ফিরে তাকাতে হয়। প্রথম যখন আমি লর্ডসে এসেছিলাম, আমার চোখে ছিল উচ্ছ্বাস, তখন আমি ৯ বছরের একটা মেয়ে। সে সময় লং রুমে মেয়েদের যেতে দেওয়া হতো না। সময় এখন পাল্টে গেছে।’

মাত্র ১৯ বছর বয়সে ১৯৯৫ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক কনরের। ২০০০ সালে পান অধিনায়কের দায়িত্ব। তার নেতৃত্বেই ৪২ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ জেতে ইংলিশ মেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন