• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় গ্রামপুলিশ সদস্যকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিদেক / ৫৮৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
আহত গ্রামপুলিশ সদস্য আবু ছালেক।

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় আবু ছালেক (২০) নামের গ্রামপুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে।

সোমবার (৬জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ঘাট মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই গ্রামপুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত গ্রামপুলিশ সদস্য আবু ছালেক একই ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার কাইছার উদ্দিনের ছেলে ও মগনামা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্য।

আহত গ্রামপুলিশ সদস্য আবু ছালেক বলেন, মগনামা লঞ্চঘাট এলাকার ফিশারি ব্যবসায়ী ছরওয়ার বাদি হয়ে ঘাট মাঝির পাড়া আবুল শামা ও তার ছেলে রবিউল আলমের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানের নির্দেশে অভিযুক্তদের ডেকে আনতে আমি তাদের বাড়িতে যাই। অভিযোগের কথা শুনেই আবুল শামাসহ তার পরিবারের সদস্যরা আমাকে মারধর শুরু করে। এসময় আবুল শামা ধারালো ছুরি দিয়ে আমাকে আঘাত করে।

মগনামা ইউনিয়ন পরিষদের দফাদার আলমগীর বলেন, আবু ছালেককে ছুরিকাঘাত করার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।

তিনি আরো বলেন, আহত সহকর্মীকে উদ্ধার করতে গেলে হামলাকারী আবুল শামা গং আমাদের উপরও হামলার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয়দের সহযোগিতায় আমরা সেখান থেকে নিরাপদে ফিরে আসি।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ভয়েসওয়ার্ল্ডকে বলেন, ব্যবসায়ী সরওয়ার আলম বাদি হয়ে ইউপি কার্যালয়ে টাকা চুরির একটি অভিযোগ দেয়। ঘটনাটি আমি সুরাহা করতে চাইলে বিবাদী রবিউল আলম ও তার পিতা আবুল শামা দুইদিনের সময় নিয়ে গা ঢাকা দেয়। দশ দিন পর বাদি সরওয়ার জানান বিবাদী রবিউল আলম ফিরেছে।

এরপর আমার ইউপির গ্রাম পুলিশ সদস্য আবু ছালেককে পাঠিয়ে বিবাদীদের ইউপি কার্যালয়ে হাজির হওয়ার খবর দেই। কিন্তু গ্রামপুলিশ সদস্য আবু ছালেক তাদের বাড়িতে গেলে তার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় মগনামা ইউপি কার্যালয়ের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময় ২২২২ ঘণ্টা, ৬ জুলাই ২০২০

আএন/ইএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন