• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় দোয়া মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ

পেকুয়া প্রতিনিধি : / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় রাস্তা সংস্কারে অকুন্ঠ সমর্থন ও আর্থিকভাবে সহযোগিতা কারীদের প্রতি কৃতজ্ঞতা, আর্থিক উন্নতি, এলাকার সম্প্রীতি ও সু-স্বাস্থ্য কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে জারুলবনিয়া উচ্চ বিদ্যালয়ের মাটে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া রাস্তা সংস্কার পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি, পল্লী চিকিৎসক আব্দুল জব্বার,নেজাম উদ্দিন, নুরুল হাকিম, রোকন উদ্দিন, শফিউল আলম সাওদাগর, জাকের হোসাইন সওদাগর মৌলানা আবুল আহমদ, সমাজ প্রতিনিধি গোলাম রহমান, ,আল সেহরি, মোঃ হেলাল।

এসময় বক্তারা বলেন, ভালো কাজের সমালোচনা থাকবে। এতে দঃখের কিছু নেই। সমালোচনার পিছু ছুটলে কাজের ব্যাঘাত হতে পারে। যারা সমাজের দায়বদ্ধতা থেকে নিজেকে জড়িয়ে ভালো কাজে নিয়োজিত করেছে তা সত্যি প্রশংসনীয়। এধরণের কাজে সবাই এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভা শেষে স্থানীয়দের মাঝে বিশেষ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।এদিকে ঢালার মূখ থেকে চেপ্টামুড়া পর্যন্ত প্রবাহমান ছড়া সংষ্কার খুবই প্রয়োজন। যদি তা সংষ্কার করা না হলে প্রতি বর্ষার মৌসুমে জন যাতায়তের গুরুত্বপূর্ণ সড়কসহ গ্রমীন সড়ক গুলো আবারও তলিয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান। অবিলম্বে প্রবাহমান ছড়া খননের মাধ্যমে সংষ্কার করে নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী তুলে ধরেন।

উল্লেখ্য যে কয়েক দফা টানা ভারী বৃষ্টিপাতে শিলখালী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত ও মোবারেকা এভিনিউ সড়ক বিধ্বস্ত ও বিভিন্ন গ্রামীণ সড়ক তলিয়ে যায়। বিস্তৃর্ন জনপদের এসব সড়কের গুরুত্বপূর্ণ ২২টি ছোট বড় বিধ্বস্ত স্থানে রাস্তা সংষ্কারের উদ্যোগ নেয় সংষ্কার পরিষদ। দেশে বিদেশে অবস্থানরত সকলের আর্থিক সহায়তায় প্রায় ৪লাখ ২৮ হাজার টাকা ব্যায় করে সংষ্কার কাজ সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন