• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

পেকুয়া উপজেলায় আবু বক্কর ছিদ্দিক (৮) ও নাজেম উদ্দিন (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিখোঁজের প্রায় ৭ ঘন্টা পর মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউপির পশ্চিম সিরাদিয়া এলাকায় বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো.মানিক।

আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন ওই এলাকার ওয়াজ উদ্দিন এবং নজরুল ইসলামের ছেলে। তারা দুইজনই চাচাতো ভাই ও স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানান, সকাল ১০টার দিকে আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিাবরের পক্ষ থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে আত্মীয় স্বজনরা। পরে স্থানীয়রা বিকেল ৪টার দিকে মৎস্য ঘেরের ঝিঁক থেকে মাছ উঠানোর সময় ওই দুই শিশুর লাশ দেখতে পায়। পরে পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ওই ইউপি সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন