• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি : / ৯২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের ধাক্কায় আব্দুস ছালাম(৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে পেকুয়া চৌমুহনী ফুলকলি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস ছালাম উপজেলার টৈটং ইউপির বকসিমুড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এবং টৈটং বাজারের একজন মরিচ ব্যবসায়ী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়ীক কাজে দুপুরে পেকুয়া চৌমুহনী যান আব্দুস ছালাম। রাস্তা পার হতে গিয়ে লবন বুঝাই একটি ট্রাকের ধাক্কায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন