• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্রসৈকত

নিজস্ব প্রতিদেক / ২৩৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল।

জয়নাল উদ্দিন:
টানা তিনদিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটকে মুখরিত। শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটির সাথে বাড়তি ছুটি হিসেবে যোগ হয়েছে বড়দিন। এই তিন দিনের ছুটিতে কক্সবাজারে দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেছে পর্যটকরা। শীতের মিষ্টি রোদে বালিয়াড়িতে ছুটাছুটি আবার সমুদ্রের লোনা জলে গা ভাসাচ্ছে কক্সবাজারে ভ্রমনে আসা মানুষেরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সমুদ্র পাড়ে সকাল থেকে বেড়েছে মানুষের উপস্থিতি। বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে লাইফগাড সদস্যরা। তারপরও নিরাপত্তা নিয়ে কোন ঘাটতি নেই তাদের। সমুদ্রে গোসলে নামতে গিয়ে যাতে কোন দূর্ঘটনায় পড়তে না হয় সে বিষয়ে কঠোর নজরদারীতা বাড়িয়েছে সৈকতের সবকটি পয়েন্টে।

সী সেইফ লাইফ গার্ডের সিনিয়র লাইফ গার্ড জয়নাল আবেদিন ভুট্টো জানান, সমুদ্রে যারা গোছলে নামবে তাদের নিরাপত্তার জন্য চার পয়েন্টে সকাল সন্ধ্যা কাজ করছে লাইফ গার্ড সদস্যা। সমুদ্রে হলুদ পতাকা টাঙ্গানো স্থানে পর্যটকদের গোছলের পরামর্শ দেন এই লাইফ গার্ড সদস্য।
শুক্রবার সকালে কলাতলীর ডলফিন মোড় ঘিরে তীব্র যানজট। প্রশস্ত চার লেনের সড়কজুড়ে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন। এগিয়ে যেতে একে একে বাসের সারি। সেসব বাস থেকে ব্যাগ হাতে নামছে মানুষ। নির্ধারিত স্থানে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না পেয়ে এসব মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে ফুটপাতে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রশহর ভ্রমণে আসা পর্যটকের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি। এসব পর্যটক টানা ছুটি উপভোগের জন্য ছুটে আসছেন কক্সবাজার। তবে আগে থেকে হোটেল কক্ষ বুকিং না দিয়ে পড়েছেন বিপাকে। শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার শহরে পৌঁছেও বেলা ১টা পর্যন্ত কোনো হোটেলে কক্ষ পাননি রাজশাহী থেকে আসা চার পর্যটক।

তাদের একজন শফিউল হুদা। তিনি বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। তিনি জানান, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার বড়দিন। এর মধ্যে বাচ্চাদের পরীক্ষাও শেষ। টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার ভ্রমণে এসে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে পড়েছেন বিপাকে। কলাতলীর শতাধিক হোটেলে ঘুরেছেন একটি কক্ষ ভাড়া নিতে। কিন্তু সবাই জানিয়ে দিয়েছেন কোনো কক্ষ খালি নেই। এ পরিস্থিতিতে তারা চরম বিপাকে পড়েছেন।
শুধু শফিউল হুদা নন, এ রকম আরও অনেকেই হোটেল থেকে হোটেলে ছুটছেন একটি কক্ষ ভাড়া নেওয়ার জন্য। কিন্তু কোথাও নেই। আবার কোথাও অতিরিক্ত ভাড়া দাবি করে বসছে।

কক্সবাজার ভিসতা বে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউল জানান, ২৮ ডিসেম্বর পর্যন্ত তার প্রতিষ্ঠানের সব কক্ষ বুকিং। নতুন করে অনেক পর্যটক এলেও ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। টানা ছুটিতে কক্সবাজারে প্রতিবারই পর্যটকের ঢল নামে। তাই কক্সবাজারে ভ্রমণে আসতে ইচ্ছুক পর্যটকরা আগে থেকে যোগাযোগ করে হোটেল কক্ষ বুকিং নিলে ভোগান্তি রোধে সহায়ক হয়। এটা করার পরামর্শ দেন তিনি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন, সে সাথে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকতা।

তিনি জানান, টানা তিন দিনের ছুটিতে অন্তত ৪ লক্ষাধিকের বেশী পর্যটক সমাঘম ঘটবে পর্যটনের এই শহরে। শুক্রবার কক্সবাজারে পর্যটক এসেছে ১ লাখের বেশী। এসব পর্যটকদের হয়রানীররোধে হোটেল মোটেল জোনসহ বিভিন্ন স্থানেও গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজানুর রহমান জানান, স্বাভাবিকভাবে বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহল বাড়িয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি করা হচ্ছে। পর্যটকদের কাছ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন