• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

টেকনাফে ক্রিস্টাল মেথ উদ্ধার : এক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ২৬৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে; এ সময় তার কাছে থেকে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকা থেকে যুবককে আটক করা হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।

আটক শহীদুল ইসলাম (২২) উপজেলা জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বির বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবরে অভিযান চালানো হয়। শহীদুল নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মাছ ধরার জাল নিয়ে খালের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

“বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পিঠে গামছা দিয়ে বাঁধা এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।”

বিজিবির এই কর্মকর্তা দাবি করেন, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৬০ লাখ টাকা। শহীদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন