• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নানকের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিদেক / ৪৬৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। বুধবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে তাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, জাহাঙ্গীর কবির নানক এখন সম্পূর্ণ সুস্থ। তবে কিছু রুটিন চিকিৎসার জন্য আরও দু-একদিন হাসপাতালে তাদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। দ্রুত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে সম্পৃক্ত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ল্যাবএইডের সিনিয়র কনসালট্যান্ট ডা. মাহবুবুর রহমানের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গত সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নানককে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার হৃৎপিণ্ডে দুটি ব্লক পান। পরে দ্রুত অপারেশন করে রিং পরানো হয়। এরপর হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন