• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিদেক / ১৯৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এপিবিএন। আজ বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাহ মিয়া (৩২), মো. সোয়াইব (১৯) ও জাফর আলম (৫৪)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই মধ্যে রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজনই হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। ক্যাম্পে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০)। এতে পাঁচজনের নাম উল্লেখ করে সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি দায়ের করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাব-মাঝি সৈয়দ হোসেন (৪৩) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে।

আসামিরা হলেন, জাফর আলমের ছেলে মাহামুদুল হাসান (২৭), মৃত সোনা আলীর ছেলে সাহ মিয়া (৩২) ও তার ভাই আবুল কালাম ওরফে জাহিদ আলম (২৫), মৃত রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪) ও তার ছেলে মো. সোয়াইব। এরা সবাই জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

পূর্ব শত্রুতার জেরে এই জোড়া খুনের সঙ্গে আবুল কাশেমের ছেলে সাব-মাঝি রেজাউল আলম (৪২), জাফর হোসেনের ছেলে সাবমাঝি মো. ইয়াছিন এবং ইসমাঈলের ছেলে (ভলান্টিয়ার) নুর মোহাম্মদ (৩২) জড়িত থাকার সন্দেহ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন