• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দশ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল রিয়াল-বার্সা

নিজস্ব প্রতিদেক / ৪৯৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

করিম বেনজেমার কি সেই দিনটার কথা মনে আছে? কিংবা মার্সেলোর? তখন এ দুজনের সতীর্থ হিসেবে রিয়ালে ছিলেন রাউল, রাফায়েল ফন ডার ভার্ট, ক্রিস্তফ মেটজেল্ডার, গুতি, রুড ফন নিস্টলরয় প্রমুখ। দশ বছর পর মার্সেলো-বেনজেমার সতীর্থ হিসেবে এখন দুধসাদা জার্সিটা পরেন ভিনিসিয়ুস, টনি ক্রুস ও ফেদে ভালভার্দেরা। নতুন সতীর্থদের নিয়েই দশ বছর আগেকার সেই দুঃস্বপ্ন আবারও রোমন্থন করলেন বেনজেমা-মার্সেলো। সেমির আগেই কোপা দেল রে থেকে বিদায় নিল রিয়াল।

দশ বছর আগের সে ঘটনার একটা গালভরা নামও আছে। সমর্থক আর মিডিয়াকর্মীরা দিয়েছিলেন—আলকোরকোনাজো। তৃতীয় বিভাগের দল আলকোরকোনের বিপক্ষে রাউন্ড অফ থার্টি টুর প্রথম লেগে ৪-০ গোলে হেরে বসেছিল রিয়াল। পরের লেগে ১-০ গোলে জিতেও লজ্জা এড়ানো যায়নি। কোয়ার্টারে ওঠার আগেই বাদ পড়েছিল তারা।

সেদিন রাউন্ড অফ সিক্সটিন থেকে রিয়ালের বিদায় দেখে মেসি-জাভি-ইনিয়েস্তারা মুচকি মুচকি হেসেছিলেন কি না, কে জানে! হেসে থাকলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। পরের রাউন্ডেই দুই লেগ মিলিয়ে মেসিদের ২-২ গোলে আটকে দেয় সেভিয়া। প্রতিপক্ষের মাঠে গোলের হিসাবে বাদ পড়ে কাতালানরা। ফলে সেমির আগেই সেবার বাদ পড়ে স্প্যানিশ ফুটবলের দুই মহারথী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন