• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

দখল-দূষণে কোহেলিয়া নদী, বেকারত্বের আশঙ্কা জেলেদের

নিজস্ব প্রতিদেক / ৩৭৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া, মাতারবাড়ী-ধলঘাটা ইউনিয়নের মাঝখানে বয়ে যাওয়া কোহেলিয়া নদী। আদিকাল থেকে জোয়ার-ভাটায় আপন গতিতে ভরা যৌবনে প্রবাহিত হত কোহেলিয়া নদীর স্রোত। উপজেলার মাতারবাড়ী নির্মাণাধীন তাপ ভিত্তিক কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুষিত বর্জ্য ফেলা হচ্ছে এই কোহেলীয়া নদীতে। এতে নদীর পানি ঘোলাটে এবং দূষিত হচ্ছে ব্যাপক হারে।

অপরদিকে ভরাটের কারণে নদীর উপর চলাচলকারী ইঞ্জিন চালিত লবণের বোট ও বিভিন্ন ধরনের নৌ যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বোট মালিক সমিতির নেতারা। ফলে দিন দিন দখল দূষণ আর ভরাটের কারণে সময়ের পরিক্রমায় ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর এ নদী দেশের মানচিত্র থেকে চিরতরে মুছে যাচ্ছে।

এদিকে মাতারবাড়ীতে দেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মাতারবাড়ীর দক্ষিণে ১৪’শ ১৪ একর জায়গা অধিগ্রহণ করে বর্তমানে সেখানে মাটি ভরাট করে প্রকল্পের অবকাঠামোগত কাজ চলছে দ্রুতগতিতে। প্রকল্পে যাবার রাস্তা নির্মাণের নামে নদীর একটি বিরাট অংশ ভরাট করে ফেলা হয়েছে। এতে অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে যাচ্ছে এই নদী।

দেখা গেছে, চলমান প্রকল্পের বিভিন্ন দুষিত বর্জ্য ও পলি মাটি গুলো পাইপের মাধ্যমে সরাসরি কোহেলিয়া নদীতে ফেলে দেওয়া হচ্ছে । এতে দিন দিন ভরাট হয়ে যাচ্ছে এ নদী। অন্যদিকে নদীর পানিও ঘোলাটে এবং দুষিত হচ্ছে, যার ফলে একদিকে যেমন নদী ভরাট হচ্ছে, অন্যদিকে দখলের কারনে ছোট হয়ে যাচ্ছে এ নদী। এভাবে দুষণ ছড়াতে থাকলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে বলে জানান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
অপর দিকে নদীর পানি দুষিত হওয়ায় সামুদ্রিক মাছসহ মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী । এতে বেকারত্ব জীবনযাপন করছে এ নদীর উপর নির্ভরশীল কয়েক হাজার জেলে।

স্থানীয়রা বলেন, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে এখনো দুষিত কয়লা ব্যবহার করা হচ্ছে না। কয়লা ব্যবহারের আগেই প্রকল্পের বর্জ্য গুলো যেভাবে দুষণ চড়াচ্ছে, প্রকল্পের কাজ শেষে কয়লা পুড়ানো হলে আশ-পাশের নদী ও সমুদ্রের পানি দুষণে ভয়াবহ আকার ধারন করবে এমনটি মনে করেন তারা ।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী প্রবীর কুমার গোম্বাসী বলেন, কোহেলীয়া নদীসহ কক্সবাজারের সকল নদী নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে। কোহেলীয়া নদী রক্ষায় আমরা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন