• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টৈটংয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার : কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা

ফারেকুল ইসলাম: / ১৬৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ফরেস্ট অফিস-বনকানন বাজার সংযোগ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। সড়কের পাগলির ছড়া খালের উপর টৈটং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১১ সালে কাটের টিম্বার দিয়ে নির্মাণ করা হয় একটি কালবার্ট। এই কালবার্টটি ইতিপূর্বে বেশ কয়েকবার স্থানীয়দের উদ্যোগে মেরামত করা হলেও বর্তমানে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, এই কাটের তৈরি কালভার্ট দিয়ে প্রতিদিন টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়,টৈটং উচ্চ বিদ্যালয়, বনকানন দাখিল মাদ্রাসা, বটতলি শফিকিয়া দাখিল মাদ্রাসা, টৈটং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,নারী, শিশুসহ অসংখ্য পথচারী ঝুঁকি নিয়ে কালবার্ট পার হচ্ছেন।

স্থানীয়রা জানান, এই কালবার্ট পারাপারে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। বিশেষ করে রাতে এই কালভার্ট দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়গ্রামবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়ে স্থানীয়রা বলেন, কেউ মারা গেলে লাশভর্তি খাটিয়া নিতেও আমাদের চরম কষ্ট পোহাতে হয়, এখানে যেন একটি পাকা কালবার্ট স্থাপন করে ঝুঁকিমুক্তভাবে সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থার পথ সুগম করে দেওয়া হয়, আমরা এই দাবী জানাচ্ছি।

এনিয়ে কথা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর সাথে, তিনি বলেন; এটা জানতে পেরেছি, আপাতত চলাচলের জন্য কালবার্টটি মেরামত করে দেওয়া হবে, এটা এখনো টেন্ডার হয়নি। টেন্ডারের বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা ভালো জানবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান; এটা এখনো টেন্ডার হয়নি, তবে বিষয়টা আমাদের নজরে আছে, টেন্ডারের আওতায় আনার চেষ্টা করা হবে।

এবিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন; এবিষয়ে আমার এই মুহুর্তে জানা নেই, খুঁজ নিয়ে দেখে জানাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন