• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেন্ডুলকার-লারা গেল তল, কোহলি বলে…

নিজস্ব প্রতিদেক / ২২৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ক্রীড়া ডেস্ক:

বিরাট কোহলিকে বল করতে তাঁর কোনো সমস্যা হতো না, জানিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিস।

ওয়াসিম আকরাম বরাবরই বিরাট কোহলির ব্যাটিংয়ের ভক্ত। ভারতীয় অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন বহু বার। কিছুদিন আগে কোহলিকে নিয়ে ওয়াসিম বলেছিলেন, তরুণ বয়সে তাঁর মুখোমুখি হলে বল করা সমস্যা হয়ে যেত। কথাটা ভালো লাগেনি ওয়াসিমেরই সাবেক সতীর্থ ওয়াকার ইউনিসের।

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা পেস জুটির মধ্যে ওয়াসিম-ওয়াকার অবশ্যই থাকবেন। ‌‌’টু ডব্লিউ’ নামে খ্যাতি পাওয়া এ জুটি একে-অপরের সামর্থ্য জানেন বেশ ভালো করেই। ওয়াসিম অনেকের কাছেই সর্বকালের সেরা বাঁ হাতি পেসার। সুইংয়ে ওয়াসিমের জুড়ি মেলা ভার ছিল। ওদিকে ওয়াকারও অন্যতম সেরা, রিভার্স সুইং আর ইয়র্কারে ছিলেন সিদ্ধহস্ত। কোহলিকে নিয়ে সতীর্থের মন্তব্য ভালো ভাবে নিতে পারেননি বর্তমানে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে থাকা ওয়াকার। তাঁর ভাষায়, ‘আমি এমন মন্তব্য করব না। কারণ খেলোয়াড়ি জীবনে কোহলির মতো ব্যাটসম্যান পাইনি বললে ভুল হবে।’

পাকিস্তানের সাবেক এই প্রধান কোচ আরও বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা কিছু ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি জীবনে। এদের মধ্যে রয়েছেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মার্টিন ক্রো এবং ভিভ রিচার্ডসের মতো তারকারা। তাদের বিপক্ষে বল করে সুনামও কুড়িয়েছি অনেক।’ এরপর ওয়াসিমের মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করেন সর্বকালের অন্যতম সেরা এ পেসার, ‘আমি ওয়াসিমের কথাকে প্রশ্নবিদ্ধ করব। কারণ তখন আমরা বেশ দক্ষ ছিলাম। এখন খেললেও সে দক্ষতার কোনো ঘাটতি হতো না।’

দেখা যাক, ওয়াসিম সাবেক বোলিং-সঙ্গীর মন্তব্যের জবাবে কিছু বলেন কী না!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন