• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

‘টেকনাফ থেকে সাজেক হবে পর্যটন হাব’

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩৩৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

টেকনাফ থেকে কক্সবাজার বান্দরবান রাঙামাটি হয়ে সাজেক ‘পর্যটন হাব’ হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। রাঙামাটিকে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় উল্লেখ করে তিনি এখানকার পর্যটন শিল্পের বিকাশে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

গতকাল সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশে এক দিন টেকনাফ থেকে সাজেক ‘পর্যটন হাব’ হবে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার হয়ে বান্দরবানের বিভিন্ন স্থান পরিদর্শন করে পর্যটকরা রাঙামাটিতে অস্থান করবেন। এখান থেকে তারা সাজেক হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরবেন। এই একটি সেক্টরে আমাদের অপার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘পাহাড়ের অর্থনীতি বেশ দুর্বল। এজন্য শিক্ষাব্যাবস্থাও পিছিয়ে আছে। এখানকার দুর্গম প্রতিটি স্কুলই বোর্ডিং স্কুল (আবাসিক) হওয়া উচিত। যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে শিক্ষাগ্রহণে নিরবচ্ছিন্ন মনোযোগ দিতে পারবে। এতে পার্বত্যাঞ্চলে শিক্ষার পথ আরও সুগম হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, নাসরিন সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন