• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা ভাই-বোন আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে। ধৃত দু’জনই রোহিঙ্গা এবং পরস্পর ভাইবোন। আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনি রেজিস্ট্রার্ড ক্যাম্পের সি বøকের বাসিন্দা বর্তমানে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যং পাড়ায় বসবাসরত নুরুল হকের ছেলে আব্দুল আজিজ (২০) ও মেয়ে নুর আনকিস (৩০)।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ১৪ নভেম্বর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ১৩ নভেম্বর রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইটংপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিএসসি-১ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আব্দুল আজিজ এবং নুর আনকিস নামে দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসতঘর তল্লাশী করে তাদের হেফাজত থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারীরা জানায়, আব্দুল আজিজ এবং নুর আনকিস সম্পর্কে সহোদর ভাই-বোন। ধৃত মাদক ব্যবসায়ীরা পরস্পরের যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন