আটক আব্দুল লতিফ। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ৩ কেজি মাদ্রকদ্রব্য আইসসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় টেকনাফ পৌরসভার আলিয়াবাদের শাপলা চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা আবদুল লতিফ (৬৪) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদের জহুর উদ্দিনের ভাড়াটিয়া। সে মৃত তাজু মুল্লুকের ছেলে।
র্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার নাগরিক আবদুল লতিফের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তিন কেজি ভয়ঙ্কর মাদ্রকদ্রব্য আইস উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।