• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে আহত রাখালের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি: / ২৬৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফের লেদা পাহাড়ে গরু চরাতে গিয়ে রোহিঙ্গা ডাকাতের গুলিতে আহত রাখাল জাফর আলম (১৭) মারা গেছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রাখালের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এবিষয়টি নিশ্চিত করেন। নিহত জাফর আলম (১৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালি এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

গত শনিবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদার মুচনী রোহিঙ্গা আশ্রয়শিবিরে পশ্চিমের পাহাড়ে গরু চরাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত কিশোরের স্বজনেরা জানান, পাহাড়ে রোহিঙ্গা ডাকাতদের আস্তানা দেখে ফেলায় রোহিঙ্গা সন্ত্রাসী কামালের দলের সদস্যরা জাফরকে গুলি করেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত কিশোরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো গত শনিবার সকালে গরু নিয়ে পাহাড়ে যান জাফর। যেতে যেতে তিনি রোহিঙ্গা ডাকাত কামালের দলের আস্তানার কাছাকাছি পৌঁছান। এ সময় তাঁর গরু ছিনিয়ে নিতে ছয়-সাতজন চেষ্টা চালান। একপর্যায়ে জাফরকে লক্ষ্য করে তাঁরা গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তিনি কোনোমতে দৌড়ে পালিয়ে আসেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রোহিঙ্গা আশ্রয়শিবির-সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশেকুর রহমান জানান, জাফরের পেটে গুলি লেগেছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার জানান, গুলিবিদ্ধ রাখাল জাফর আলম মারা যাওয়ার খবরটি স্বজনদের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন