• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে মাছের ঝুড়িতে মিলল ৪০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিদেক / ৯৪৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের সাবরাং ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ।

আটককৃত জেলেরা হলেন, টেকনাফের হোয়াইক্যং কাঞ্চন পড়া এলাকার মোঃ জাকারিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকার মৃত মোঃ শাব্বির আহমেদ এর ছেলে জামাল হোসেন (৩৫)।

শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদে জানতে পারি ইয়াবার একটি চালান পাচার হতে পারে। তাৎক্ষণিক আমার নির্দেশে ওসি অপারেশন খোরশেদ আলম এর নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই সানাউল, এসআই সাজ্জাদ সজীব,এসআই মিল্টন মন্ডলসহ একদল পুলিশ টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া পাকা রাস্তার উপর দিয়ে দুইজন জেলে মাছ ধরার ঝুড়ি ও জালসহ যাচ্ছে। উক্ত এলাকার স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুইটি মাছ রাখার ঝুড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ইয়াবা ও আটককৃত জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন