• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

টেকনাফে জমি দখলের পাঁয়তারা: ফেসবুকে ভূমিদস্যুর অপপ্রচার

নিজস্ব প্রতিদেক / ১২৩৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের শামলাপুরে জমি দখল নিতে শত্রুতার জেরে এলাকার ভূমিদস্যু কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এজহার মিয়ার দুই পুত্র আব্দুল্লাহ আল আমিন ও আবদুল হামিদ খান ভাসানী এবং তাঁর পরিবারের লোকজনকে মাদক ব্যবসায়ী এবং জুয়াড়ি সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ বিভিন্ন কটুক্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘শামলাপুর বাজারের দক্ষিণে স্কুলের পূর্ব প্বার্শে আমাদের রেজিস্ট্রিভুক্ত ১০৯৩ নং বন্দোবস্ত মূলে ১/৬/১৯৯৮ সনে ৬৩৮ নং কবলা মূলে বিএস ১/১ নং খতিয়ানের বিএস ৯৬৪ দাগের আন্দর ৬০ শতক জমিতে বসতবাড়ির সামনে এলজিইডি সড়ক সংলগ্ন টিন শেড মার্কেট রয়েছে। সেই রেজিস্ট্রিভুক্ত জমিতে ক্লাবের নামে জবর দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে ‘ঐক্য পরিষদ’ ও অন্যান্য অপরিচিত একাধিক ফেইক অ্যাকাউন্ট থেকে ফেসবুকে ছবিসহ অপপ্রচার চালানো হচ্ছে।

আমার বাবা এজাহার মিয়া, আমি এবং আমার ছোট ভাই আবদুল হামিদ খান ভাসানী সুনামের সাথে দীর্ঘদিন ধরে শামলাপুর বাজারে চাউল ও পোলট্রি ফার্মের ব্যবসায়ে যুক্ত আছি। দেশদ্রোহী কার্যকলাপে লিপ্ত নেই আমরা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। এলাকার সবাই জানে আমরা সৎ ভাবে জীবন-যাপন করে আসছি। অথচ একদল ভূমিদস্যু জমিটি দখলের পাঁয়তারা করে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আমাদের সাথে বিমাকতাসুলভ আচরণ করছে এবং আমাদের পরিবারের সাবলম্বীতায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, টেকনাফ ভূমি অফিস, উপজেলা চেয়ারম্যান কর্তৃক বিচার সালিশের মাধ্যমে আমরা রায় পেলে ভূমিদস্যুরা ক্ষিপ্ত হয়ে ওই রায় অমান্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক অ্যাকাউন্ট খুলে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে শুরু করে। এই জমি দখল নিতে ভূমিদস্যুরা আমাদের নানা ভাবে হুমকি-ধমকি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিলে টেকনাফ সহকারী জজ আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করা হয়। যার অপর – ৭৪/২০ ইং মূলে নথিভুক্ত করেছে আদালত। এবং টেকনাফ থানায় জিডি করা আছে।

এহেন জঘন্য অপপ্রচারে আমরা সামাজিকভাবে মান ক্ষুণ্নের শিকার হচ্ছি। এলাকায় আমাদের মানহানি হচ্ছে। এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি আইনে সংশ্লিষ্ট অপপ্রচারকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত মামলার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার কু মানসে দখলবাজদের এসব অপপ্রচারে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন