• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফের নাফ নদী থেকে সাড়ে ৫ কোটি টাকার মাদকসহ রোহিঙ্গা গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২০৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
টেকনাফে মাদক উদ্ধার।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবাসহ মো. সাকের আলী (২২) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ মে) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের ওমরখাল এলাকার নাফ নদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকের আলী ২৫ নম্বর মুচনী রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের কালু মিয়ার ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির একটি বিশেষ টহল দল জানতে পারে হ্নীলা ইউনিয়নের ওমরখাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুইটি বিশেষ টহল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ওই এলাকার কেওড়া বাগান ও নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল এক চোরাকারবারীকে মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। পরে চোরাকারবারি সাকের আলী নদীর তীরে আসলে তাৎক্ষণিক বিজিবি টহলদল তাঁকে থামানোর সংকেত দেয় ও ধাওয়া করে গ্রেপ্তার করে।

পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কোমরে বাঁধা গামছা থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা। ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অবৈধভাবে আইস ও ইয়াবা বহন এবং পাচারের দায়ে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন