• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

জটিল রোগে আক্রান্ত ৫১ রোগী পেলেন সরকারি অনুদান

নিজস্ব প্রতিদেক / ৮২৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, এবং জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত সহ জটিল রোগে আক্রান্ত ৫১ জন রোগী পেয়েছেন সরকারি অনুদান। জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৫১ জন রোগীকে মোট ২৫ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে ক্যান্সার, কিডনিজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসাসেবার সুবিধার্থে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: সফিউদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম প্রমুখ। পরে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন