• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

চকরিয়ায় কলেজছাত্রীকে ‘ধর্ষণের’ পর ভিডিও : যুবক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি: / ১৮৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় এক কলেজের ছাত্রীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার ২ নম্বর আসামি শাহরিয়ার মো. হৃদয়কে শুক্রবার (১৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২২ বছর বয়সি শাহরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।

মামলার এজাহারে বলা হয়, রিয়াজ উদ্দিন নামে যুবক ভুক্তভোগী কলেজছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় গত মে মাসে শাহরিয়ারের সহায়তায় ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়। পরে ‘ধর্ষণ’ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। ঘটনার পর থেকে বিচার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বাধা দেয় স্থানীয় ইউপি সদস্য রমজান আলী।

এজাহার থেকে আরও জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। এতে রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি, শাহরিয়ারকে ২ নম্বর এবং ইউপি সদস্য রমজানকে তিন নম্বর আসামি করা হয়েছে।

প্রধান আসামি রিয়াজ ও ইউপি সদস্য রমজান পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জব্বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন