• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

গভীরসাগরে ১৩ দিন ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৩৩৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় উদ্ধার হওয়া জেলেদের কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে আনা হয়।

কোস্টগার্ড কক্সবাজার অফিস জানিয়েছে, গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ১৩ দিন ধরে এফ ভি জুনায়েদ নামে একটি ফিশিং ট্রলারের ২১ জন পানিতে ভাসছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের একাধিক যান ও জাহাজ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। এক পর্যায়ে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে বুধবার দুপুরে ২১ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুললাহিল মাজিদ জানিয়েছেন, ভোলা জেলার মনপুরা থেকে গত ১৬ মে এফ ভি জুনায়েদ নামে একটি ফিশিং ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায় ২১ জেলে। ৩ দিন পর ১৯ মে ট্রলারটির ইঞ্জিল বিকল হয়ে গেলে নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ৩০ মে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবগত করে। এ সময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা।

খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্টগার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে উদ্ধার করা হয়। জেলেরা সকলেই ভোলা জেলার মনপুরা থানার বাসিন্দা।

তিনি বলেন, পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি উদ্ধারের পর ট্রলারটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং উদ্ধার জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন