• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খোঁজ মিলছে না শিক্ষক আরিফের : পেকুয়ায় মানববন্ধন

পেকুয়া প্রতিনিধি : / ৮১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পেকুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সহ সভাপতি ও সেন্ট্রাল স্কুলের নিখোঁজ প্রধান শিক্ষক আরিফুল ইসলাম কে ফিরে পেতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণ। ( ১ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নিখোঁজ শিক্ষক আরিফুল ইসলাম কে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তব্য রাখেন উপজেলার প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান রব্বানী, পেকুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সভাপতি নুরুল আমিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, চৌমূহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ছিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন নিখোঁজ শিক্ষক আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম, আলোকিত পাঠশালার আরিফুল ইসলাম, পেকুয়া শিক্ষার্থী সংসদের সদস্য সচিব মো. আবিদুর রহমান প্রমূখ।

অনুষ্ঠিত মানববন্ধনে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, আনোয়ারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, পেকুয়া মহিলা মাদ্রাসা, পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, পেকুয়া ফ্রী ক্যাডেট স্কুল, পেকুয়া স্মার্ট স্কুল, পেকুয়া সেন্ট্রাল স্কুল, পেকুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন, পেকুয়া শিক্ষার্থী সংসদ, পেকুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারন, পেকুয়া উপজেলা বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান গণ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ দিন হয়ে গেলেও এখনো কোন খোঁজ পাচ্ছেনা নিখোঁজ আরিফের। পরিবারের পক্ষে তার স্ত্রী মাহবুবা আনোয়ার লাইজু পেকুয়া থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরি নম্বর ১০৩৮/২০২৪। তাছাড়া পেকুয়ার সেনাবাহিনী, কক্সবাজার র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নিখোঁজের বিষয় নিয়ে অবহিত করেন। পেকুয়া থানা পুলিশ তাকে উদ্ধার করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন থানার ওসি সিরাজুল মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন