• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত

কলাতলী চন্দ্রিমা মাঠে আসছেন কামরুল সাঈদ আনসারী

প্রেস বিজ্ঞপ্তি: / ২৭৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

কক্সবাজার শহরের পূর্ব কলাতলী চন্দ্রিমা হাউজিং মাঠে নুর মোহাম্মদের পরিবারের উদ্যোগে এক শোকরানা মাহফিলের আয়োজন করা হয়েছে। সিদরাতুল মোনতাহা হাফেজে কুরআন হওয়ায় বুধবার (৩ মে) মাগরিবের নামাজের পর থেকে চন্দ্রিমা মাঠের নুর মোহাম্মদের বাড়িতে এ শোকরানা মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কুরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের উত্তর পতেঙ্গার বায়তুস সালাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী ইমরানুল হক শামীম। বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামি সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী মশিউর রহমান। শিশু শিল্পী হিসেবে থাকবে জান্নাতুল মাওয়া ও তাসফিয়া জান্নাত তুহি।

এছাড়া এলাকার সকল মরহুম মুরব্বিদের জন্য আসরের নামাজের পর থেকে খতমে কুরআন অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নুর মোহাম্মদের পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন