• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কন্যা সন্তানের বাবা হচ্ছেন সাকিব, ছেলে হলো মাহমুদউল্লাহর

নিজস্ব প্রতিদেক / ৬৩১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

আজ দুপুরে সাকিব আল হাসান একটা ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। ছবিতে দেখা যাচ্ছে, পাঁচ বছরের কন্যা আলাইনা হাসান একটা নবজাতকের পোশাক ধরে আছে। পোশাকে লেখা, ‘বাড়িতে স্বাগতম।’ সাকিব ছবিতে লিখেছেন, ‘বিগ সিস্টারহুড।’

এই ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মানুষের কৌতূহল, সাকিব তাহলে আবারও বাবা হচ্ছেন। বাঁহাতি অলরাউন্ডার এই মুহূর্তে স্ত্রী-সন্তানের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। তাঁর পারিবারিক সূত্রেই জানা গেল, নতুন অতিথি আসার কথা এ মাসের শেষ দিকে। আলাইনা তার একটি বোন পেতে যাচ্ছেন, সাকিব আবারও হতে যাচ্ছেন কন্যা সন্তানের বাবা।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে থাকা সাকিবের আত্মীয়-স্বজনেরা অবশ্য কিছুটা চিন্তিত। বাঁহাতি অলরাউন্ডার যদিও পরিবার নিয়ে আছেন উড কাউন্টিতে, যেখানে এখনো করোনার প্রকোপ কিছুটা কম। সাকিব গত মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে পৌঁছেই একটি হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন তিনি। এখন পরিবারের সঙ্গেই সময় কাটছে সাকিবের।

কাল বাবা হয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম আলো ফাইল ছবি

কাল বাবা হয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম আলো ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো সাকিবের বাবা হতে আরও কিছুদিন বাকি। মাহমুদউল্লাহ অবশ্য কাল রাতেই বাবা হয়েছেন। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আবারও ছেলে সন্তানের বাবা হয়েছেন। মাহমুদউল্লাহর পারিবারিক সূত্রে জানা গেল, মা ও সন্তান দুজনই ভালো আছে।

করোনাভাইরাসের সংক্রমণে আপাতত ক্রিকেট বন্ধ। অনেক সময় ক্রিকেটীয় ব্যস্ততার কারণে ঘরে আসা নতুন অতিথিদের সঙ্গেও তেমন সময় দেওয়া সম্ভব হয় না ক্রিকেটারদের। এবার সাকিব-মাহমুদউল্লাহরা নিশ্চয়ই নির্বিঘ্নেই সময় দিতে পারবেন নবজাতকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন