• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার স্টেডিয়ামে শরিফউল্লাহর পাঁচ উইকেট: প্রথম দিনই ব্যাকফুটে রাজশাহী

নিজস্ব প্রতিদেক / ৪৮৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বল হাতে আবারো পাঁচ উইকেট পেলেন স্পিনার শরিফউল্লাহ। জাতীয় লিগের ২৩তম আসরের প্রথম রাউন্ডে বল হাতে দ্যুতি ছড়িয়েছিলেন এ স্পিনার। এবার দ্বিতীয় রাউন্ডে প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। তার দ্যুতিময় বোলিংয়ে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনই অলআউট হয়েছে রাজশাহী বিভাগ।

টস জিতে ব্যাটিং করতে নেমে রাজশাহী বিভাগ করেছে ২৫২ রান। জবাবে ৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় ঢাকা মেট্রো। কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৩ রান। কক্সবাজার স্টেডিয়ামে রাজশাহীর ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না। শুরুতেই আবু হায়দারের বলে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম অমি (২)। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ১১৪ রানের জুটি বেঁধে ধাক্কা সামলে নেন। দুজনই তুলে নেন ফিফটি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি।

তানজিদ ৭৭ রানে ফেরেন আল-আমিন জুনিয়রের বলে। শান্ত ৬৭ রানে এলবিডব্লিউ হন রাকিবুল হাসানের বলে। এরপর শরিফউল্লাহর ঘূর্ণিতে এলোমেলো রাজশাহী বিভাগ। রাজশাহীর ইনিংসের লেট মিডল ও লেট অর্ডার ব্যাটিংয়ে ধস নামান তিনি।

৭০ রানে ৫ উইকেট পেয়েছেন শরিফউল্লাহ। রকিবুল ৬৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ঢাকার অধিনায়ক সাদমান ও রাকিন ইনিংস শুরু করে অপরাজিত থাকেন। সাদমান ২ ও রাকিন ১ রান করেছেন। ২৪৯ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন