• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার সৈকতে বেড়াতে এসে অসুস্থ হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে অসুস্থ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ইসরাত জাহান কলি। সে বান্দরবান জেলার লামা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে মাসুম বিল্লাহ জানান, সকালে ইসরাত জাহান কলি বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। তারা সবাই ঘুরতে যান সৈকতে। পরে সবাই মিলে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় সাগরে গোসেল নামেন। গোসল শেষে সবাই উঠে আসার সময় সৈকতের বালিয়াড়িতে এসে মাথা ঘুরে পড়ে যায় ইসরাত। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর ঘটনায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হন্তান্তর করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে একটি কন্যাশিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন