• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার সৈকতে ‘নারী ও শিশু জোন’ চালু

নিজস্ব প্রতিদেক / ৫৮৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
কক্সবাজার সমুদ্রসৈকতে শিশু ও নারী জোন।

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ জোন তৈরি করা হয়েছে। নারী ও শিশুদের জন্য এই জোন ৬০০ ফুট দীর্ঘ বলে জানা গেছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিংরুম ও লকাররুম করা হচ্ছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

এ সময় জেলা প্রশাসক বলেন, কক্সবাজার প্রশাসন সৈকতে নারী ও শিশুদের বিশেষ সুরক্ষার উদ্যোগ নিয়েছে। এর ফলে এ জোনে অনেক নির্বিঘেœ আনন্দে মগ্ন থাকা যাবে। পর্যটকবান্ধব হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে আমরা সবাই কাজ করছি। হয়তো এ রকম ছোট উদ্যোগগুলোই পর্যটনে বড় ভূমিকা রাখবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সৈকতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে নারী ও শিশুরা। তাদের নিরাপত্তার জন্য আলাদা এই জোন। যেখানে তারা নিশ্চিত ঝুঁকিমুক্ত থাকবে। পর্যটকদের জন্য আগে থেকেই কাজ করছি আমরা। জনবল কম হলেও আমরা পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাব।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, নারী ও শিশুর জন্য সংরক্ষিত জোনের উদ্যোগের ফলে পর্যটকরা নির্বিঘেœ গোসল করতে পারবে। থানায়ও একটি আলাদা জোন করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামালসহ সৈকত সংশ্লিষ্ট ব্যবসায়ী।

সম্প্রতি বিচকেন্দ্রিক একাধিক ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। সৈকতে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এসব ঘটনা পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলায় জেলা প্রশাসন বৈঠক করে এমন জোন করার সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন