• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে জেটস্কি চলাচল বন্ধ: আহত পর্যটকের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিদেক / ৩৩৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে জেটস্কির ধাক্কায় আহত পর্যটক ফাহিম ওয়াজেদের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় সমুদ্রসৈকতে বন্ধ রয়েছে জেটস্কি চলাচল।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘পর্যটক আহত হওয়ার পর থেকে সমুদ্র সৈকতে কোনো জেটস্কি নামতে দেয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত ওই চালককে শনাক্ত করা না যাচ্ছে ততক্ষণ এই নির্দেশনা থাকবে।’

জানা যায়, মঙ্গলবার দুপুরে ফাহিম ও তার স্বজনরা সবাই সৈকতে গোসল করতে নামেন। সে সময় একটি জেটস্কি ফাহিমকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পাওয়ায় তাকে সদর হাসপাতালে নেয়া হয়। ডাক্তার তাকে ঢাকায় নিতে বলেন।

এই ঘটনায় ফাহিম নামের ওই যুবকের ভগ্নিপতি ৩০টি জেটস্কির চালককে আসামি করে মঙ্গলবার রাতে মামলা করেছেন। মামলার তদন্তের কাজ দ্রুতগতিতে চলছে। শিগগিরই ওই চালককে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে জানান কক্সবাজার জোনের অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ। পর্যটক ফাহিমের বাড়ি সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন