• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২২৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্টে সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত পর্যটকের নাম ইকবাল হোসেন। তিনি গাজীপুরের টঙ্গী শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মেয়ে সিরাজুম মনিরা জানান, ভাই-বোন ও বাবাসহ কক্সবাজারে ভ্রমণে এসেছেন তারা। সৈকতে গোসলে নেমে হঠাৎ পড়ে যান তার বাবা। লাইফ গার্ড কর্মীরা তার বাবাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, পর্যটক ইকবাল পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সঙ্গে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান জানান, কক্সবাজার পৌঁছার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন