• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রে এক বন্ধু উদ্ধার : আরেকজন নিখোঁজ

নিজস্ব প্রতিদেক / ১০৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
কক্সবাজার সমুদ্র থেকে উদ্ধার হওয়া ইমরান।

জয়নাল উদ্দিন:
কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে হিমেল আহমেদ (২৪) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। হিমেল রবিবার (২২ এপ্রিল ) তিন বন্ধুকে নিয়ে কক্সবাজার এসে হোটেল রিয়াদা এর ৫০৮ নাম্বার কক্ষে উঠেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে লাবনী বীচে গোসল করতে নামে হিমেল আহমেদ ও ইমরান। তারা গোসল করতে করতে ৪ টা ২৫ মিনিটের দিকে সাগরের স্রোতে ভেসে যায়। এসময় লাইফ গার্ড ও বীচকর্মীরা দ্রুত সময়ে ইমরানকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল পানিতে নিখোঁজ রয়েছে। রাত ৮ টা পর্যন্ত হিমেলের খোঁজ মেলেনি।

হিমেলকে উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে জানান বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুব। এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে লাশ হয়ে ফিরে আসেন শাহজাহান (৪০) নামের এক পর্যটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন