• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কক্সবাজার বাসটার্মিনালে ফের ২০ হাজার ইয়াবা ছিনতাই

নিজস্ব প্রতিদেক / ৬১৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

আজিম নিহাদ:

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ২০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বাসটার্মিনালের কয়েকজন পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে শহরের প্রবেশমুখ কেন্দ্রীয় বাসটার্মিনালের অতিথি হোটেলের সামনে ইয়াবা বহনকারী এক পথচারীকে আটকে ইয়াবা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ইয়াবা ছিনতাইয়ের সময় কিছুটা হাতাহাতি হলেও পরে অবস্থা বুঝে উভয়পক্ষের লোকজন চম্পট দেন। সেখানে ২০ হাজার ইয়াবা ছিল বলে একটি সূত্রে জানা গেছে।

জানা গেছে, ঝিলংজা ২ নং ওয়ার্ড দক্ষিন ডিক্কুল এলাকার বাদশা মিয়ার (সিএনজির ড্রাইভার) ছেলে কামাল নামে এক মাদক ব্যবসায়ী প্রায় সময় নিজস্ব সিএনজি নিয়ে ইয়াবা পাচার করে। সেই সুবাদে তার কাছে ইয়াবা পাচারের খবর থাকে। তার উপর বাসটার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান না হওয়ায় প্রশাসনের ধরপাকড় আমলে নিচ্ছে না ইয়াবা কারবারিরা।

কামালের নেতৃত্বে স্থানীয় সৈয়দ কাসেমের ছেলে জয়নাল, একই এলাকার সাদ্দাম প্রকাশ লাল সাদ্দাম, লারপাড়া এলাকার ইমরান উদ্দিন খোকাসহ একটি চক্র ইয়াবা বহনকারীর পথ আটকে ইয়াবার চালানটি ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকারীরা ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি ও বাইসাইকেলও ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানায়, কামালের নেতৃত্বে ইয়াবা ছিনতাই ও পাচারে জড়িত চক্রটি বেপরোয়া হয়ে উঠায় বাসটার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক বিঘœ ঘটছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার পরও প্রকাশ্যে ইয়াবা ছিনতাই ও পাচার করে বেড়াচ্ছে।

জানা গেছে, কামাল নামের ওই যুবক ইয়াবা মামলায় তিনবার হাজত বাস করেও থামেনি। তার সহযোগী হিসবে কাজ করে তার মা রাশেদা। রাশেদা বেগম দক্ষিন ডিক্কুল এলাকার ত্রাস হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, প্রশাসনের কড়াকড়ি তোয়াক্কা না করেই ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে চক্রটি। রাশেদার স্বামী বাদশা মিয়া নিজেও সিএনজি চালানোর সুবিধার্থে ইয়াবা বহন করেন এবং নিজের ছেলেকে দিয়ে ইয়াবা পাচার করেন।

উল্লেখ্য, এর আগেও বাসটার্মিনাল এস এ গেষ্টহাউস থেকে ক্রেতা সেজে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই করে আব্বাসের নেতৃত্বে একটি চক্রটি। প্রতিদিনই কোন না কোন ভাবেই ঘটে যাচ্ছে ইয়াবা ছিনতাই।

বিষয়টি সর্ম্পকে জানতে কামালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন।
এ ব্যাপারে কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘প্রাণ বাঁচাতে’ পালানো কারবারিরা এলাকায় ফিরে ফের রমরমা বাণিজ্য:

পুলিশের ইয়াবা বিরোধী অভিযানে ভাটা পড়ার সুযোগে ফের এলাকায় ফিরে আসে ইয়াবা কারবারিরা। সাগরপথের পাশাপাশি সড়ক পথেও ব্যাপক হারে পাচার হচ্ছে ইয়াবা।

কক্সবাজারে সড়ক পথে ইয়াবা পাচারের আগে মজুদ হয় বাসটার্মিনাল সংলগ্ন লারপাড়া, দক্ষিণ ডিককুল ও উত্তর ডিককুলে। লারপাড়ার তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা কারবারি আবুল কালাম এলাকায় ফিরেছে গত কয়েকমাস আগে। এলাকায় ফিরে সমাজসেবায় যোগ দিয়েছেন। ক্রীড়ার আয়োজন, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিথির আসনে দেখা যায় আবুল কালামকে। পুলিশের ‘হিট লিস্টের’ কালাম ক্রসফায়ার আতঙ্কে পালিয়ে বেড়ালেও এখন প্রকাশ্যে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছে। শুধু কালাম নয়, এলাকায় ফিরে রমরমা কারবার চালিয়ে যাচ্ছে কালামের সহযোগী আরেক শীর্ষ ইয়াবা কারবারী কবির ওরফে টোকাই কবিরও।

টোকাই কবির এক সময় টার্মিনালে গাড়ির ধোঁয়ার কাজ করতেন। এখন টোকাই কবির কক্সবাজারে বিভিন্ন জায়গায় একাধিক আলিশান ভবন, গাড়ি এবং দোকানপাটসহ অঢেল সম্পদের মালিক। রামুর চা-বাগান এলাকায় বিশাল জমি কিনে গড়ে তুলেছেন বাগানবাড়ি। টোকাই কবির পলাতক থাকা অবস্থায় ব্যবসার হার ধরেছিল তার ভাই কোরবান আলী। টোকাই কবির সম্পদের পাশাপাশি একাধিক স্ত্রীও ঘরে তুলেছেন। কবিরের আলিশান জীবনযাপন রীতিমত অবাক করার মত।

আবুল কালামের বাবা লাল মোহাম্মদ ছিলেন থানার চিহ্নিত দালাল। সেই সুবাধে গড়ে তুলেছিলেন ইয়াবার বিশাল সা¤্রাজ্য। সাড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে লাল মোহাম্মদ কারাভোগও করেছিলেন। বর্তমানে এলাকায় ফিরে পরিবারের সবাই মিলে ইয়াবা কারাবারে মেতে উঠেছে। লাল মোহাম্মদ-কালামের পিতা-পুত্রের সিন্ডিকেটে ইয়াবা পাচারে সক্রিয় রয়েছে বেশ কয়েকজন নারী। তাদের মধ্যে অন্যতম পশ্চিম লারপাড়ার আঞ্জুমান আরা, হাসিনা আক্তার, আয়েশা আক্তার। তারা প্রত্যেকে একাধিকার ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছেন।

বর্তমানে লাল মোহাম্মদের পরিবর্তে থানার সোর্স হিসেবে কাজ করে মিজানুর রহমান। পুলিশ কর্তাদের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলে ইয়াবা জগতে দ্রুত উত্থান হয়েছে মিজানের। এক সময় সামান্য চায়ের দোকান করে জীবন চালালেও এখন লারপাড়ায় একাধিক ভবনের মালিক মিজান। মিজানের অন্যতম সহযোগী তার ভাই আজিম ও ভাড়াটে শামসু। বাসটার্মিনাল কেন্দ্রীক ছিনতাই হওয়া ইয়াবার বেচাকেনার দায়িত্ব পালন করেন শামসু।

পশ্চিম লারপাড়ার আপন সহোদর কালু, মোস্তফা ও রবিউল হাসানের এক সময় অভাব অনটনে দিন কাটালেও বর্তমানে আবুল কালাম-টোকাই কবিরের সিন্ডিকেটে জড়িয়ে বিপুল অর্থের মালিক। দিনে মোটরসাইকেল এবং রাতে সিএনজি চালিয়ে পাচার করে ইয়াবা। এছাড়া ওই এলাকার মোরশেদ গ্যাস ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। তিনিও মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। বর্তমানে কারাগার থেকে বের হয়ে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছেন। তার মা হাসিনা আক্তার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। তার ভাই খোরশেদ ইয়াবা ছিনতাই মামলায় গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে দুবাই পালিয়েছেন। তার সিন্ডিকেটে আছেন মোহাম্মদ আব্দুল্লাহ, মারুয়ান, মোহাম্মদ নবী প্রকাশ ফাহিম।

লারপাড়া ইসলামাবাদে এলাকায় ফিরে রমরমা কারবার চালিয়ে যাচ্ছেন চিহ্নিত ইয়াবা কারবারি জাবেদ, তার ভাই জাহেদ, সজিব সহ বিশাল একটি সিন্ডিকেট।

দক্ষিণ ডিককুলে আবারো ইয়াবার বিশাল সা¤্রাজ্য গড়ে তুলেছেন আবু নফর, আমান, রাজ্জাক ড্রাইভার, আরফাতসহ অনেকে। বাসটার্মিনাল কেন্দ্রীক ইয়াবা কারবার নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন