কলম মার্কা প্রতীক হাতে পেয়ে মাঠে প্রচারণা জমিয়ে তুলেছেন কক্সবাজার পৌরসভার ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রোমেনা আফাজ। আগামী ১২ জুন কলম মার্কা প্রতীক নিয়ে বিজয় হওয়ার লক্ষে প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে জনসভা ও উঠান বৈঠক করে যাচ্ছেন রোমেনা আফাজ। একই সাথে কোমড় বেধে মাঠে নেমেছে কলম মার্কা প্রতীকের হাজার হাজার সমর্থক।
এর অংশ হিসেবে শুক্রবার (২ জুন) কক্সবাজার পৌর এলাকার ৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ ঘোনাপাড়া সমাজ কমিটির সভাপতি মনঞ্জুর আলম সভাপতিত্বে বিশাল জনসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর ঐক্যবদ্ধ এই জনসভা ও উঠান বৈঠকের বিষয়ে ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রোমেনা আফাজ বলেন- আপনাদের এই ভালবাসার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। আমার জন্য আপনারা সবাই আজ এক কাতারে। আপনারা যে ভালবাসা দেখাচ্ছেন এবং দিচ্ছেন; তা যেন আগামী ১২ তারিখ পূরণ হয়ে আপনাদের গলায় বিজয়ের মালা আমি পরিয়ে দিতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের ভালবাসায় আমি কৃতজ্ঞ।
এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন কক্সবাজার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল কাদের ভুট্টো, আদর্শ সমাজের সাধারণ সম্পাদক শওকত আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের প্রতি। রোমেনা আফাজের এই উঠান বৈঠক সঞ্চলনা করেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন।