আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে নিজেকে প্রার্থীতা ঘোষণা করে মাঠে নেমেছেন রুমানা আফাজ। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ঘোনার পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। এবারে পৌর এলাকার ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করবেন তিনি। ইতিমধ্যে তিনি প্রচারণার মাধ্যমে মাঠও তৈরি করে নিচ্ছে। এলাকার ভালোবাসা ও দোয়ায় তিনি জয়ের প্রত্যাশাও করছেন- জনগণও সেভাবে সাড়া দিচ্ছেন রুমানা আফাজকে।
এমনকি ইতিমধ্যে ৯ নং ওয়ার্ডের প্রত্যেক পাড়া মহল্লার পাঁচটি সমাজ পরিচালনা কমিটির সমন্বয়ে আয়োজিত যৌথ মিটিংএ সকলের মতামতের ভিত্তিতে স্থানীয় সমাজ পতিদের সিদ্ধান্ত মোতাবেক ৯নং ওয়ার্ড থেকে রুমানা আফাজকে একক প্রার্থী ঘোষনা করা হয়েছে। এতে করে মহিলা কাউন্সিলর প্রার্থী রুমানা আফাজের বিজয়ের সম্ভাবনার দ্বার আরো কয়েকধাপ এগিয়ে গেল বলে সাধারণ ভোটারদের ধারনা।
গুরুত্বপূর্ণ এসব মতামতের সভায় উপস্থিত ছিলেন বড় কবরস্থান সমাজ কমিটি, দক্ষিণ ঘোনারপাড়া আদর্শ সমাজ কমিটি, বাদশা ঘোনা সমাজ কমিটি, পূর্ব ঘোনার পাড়া (মইশখাইল্ল্যা পাড়া) সমাজ কমিটি ও দক্ষিণ পাহাড়তলী সমাজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা অত্র ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থাকার নিমিত্তে ও অত্র ওয়ার্ড সমুহের সার্বিক উন্নয়নের স্বার্থে রুমানা আফাজকে সর্বাত্মক সহযোগিতা ও ভোট প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। সেই সাথে এলাকার আপামর জনসাধারণকে আগামী ১২ ই জুন ২০২৩ তারিখের পৌর নির্বাচনে রুমানা আফাজকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।