• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

কক্সবাজার পৌর নির্বাচনে ১১ নং ওয়ার্ড : জনপ্রিয়তায় কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম লিটন

প্রেস বিজ্ঞপ্তি: / ৪০২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে স্থানীয়দের এক জরিপে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক অসহায় মেহনতী মানুষের পাশে দাঁড়ানো সাইফুল ইসলাম লিটন। নিজেকে স্বেচ্ছায় মানবসেবায় বিলিয়ে দেওয়া মানুষ সাইফুল ইসলাম লিটন এবার কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিশেষস্থান দখলে রেখেছেন।

এবার নির্বাচনে বিশেষ করে ভোটের জয়-পরাজয়ে নতুন ভোটারদের থাকবে বিশাল ভূমিকা। নতুন ও তরুণদের এই সিংহভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সাইফুল ইসলাম লিটনকে। তরুণদের ভোটের বেশির ভাগই পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। নির্বাচনী এলাকায় খোঁজখবর নিয়ে এমনটিই জানা গেছে।
সাইফুল ইসলাম লিটন কক্সবাজার শহরের ১১নং ওয়ার্ডস্থ বাহারছড়া ঐতিহ্যবাহী পরিবারের মরহুম মো. সিরাজের সুযোগ্য বড় পুত্র এবং ঐতিহ্যবাহী বাহারছড়া নবজাগরণ সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য। একই সাথে তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ রাজনৈতিক নেতাও। এলাকায় রয়েছে তার বেশ গ্রহণযোগ্যতাও।

নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গত কয়েক দিনে কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সাইফুল ইসলাম লিটনকে নিয়ে ভোটার এবং অন্য প্রার্থীরা অংক কষতে শুরু করেছে। তরুণ সমাজ সেবক ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যোগ্য হিসেবে তুমুল আলোচনাও চলছে । সাইফুল ইসলাম লিটনের প্রতি দল-মত-নির্বিশেষে অনেকেই উচ্ছ্বাসিত ও আগ্রহ দেখাচ্ছেন তাকে কাউন্সিলর হিসেবে জয়ী করতে।

আসন্ন কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম লিটন গণমাধ্যমকর্মীদের বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সেবা করে আসছি। ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে এই সেবার হাত আরও প্রসারিত করবো এবং সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করবো। বিশেষ করে ১১নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও কিশোর গ্যাং মুক্ত একটি আদর্শ মডেল ওয়ার্ডে রূপান্তরিত করে সকলের বসবাস উপযোগী ওয়ার্ড হিসেবে উপহার দিবো। আমি সকলের কাছে আপনাদের মুল্যবান ভোট ও দোয়া প্রত্যাশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন