• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ইয়াবা ও নারী কেলেঙ্কারী: কক্সবাজার পৌর কাউন্সিলরের বহিষ্কার দাবিতে আ’লীগের বিবৃতি

নিজস্ব প্রতিদেক / ৯৬৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

ইয়াবা ব্যবসা ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদারকে বহিষ্কারের দাবি জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ। শুক্রবার বিকালে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এক লিখিত বিবৃতিতে এ দাবি জানিয়েছে।

বিবৃতিতে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদার একজন ইয়াবা গডফাদার। তার বিরুদ্ধে শহরের আলির জাহাল, এসএম পাড়া, সিটি কলেজ এলাকায় টেকনাফের মাদক ব্যবসায়ীদের নিয়ে সিন্ডিকেট করে ইয়াবা ব্যবসার গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ইয়াবা ব্যবসা ও নানা অপকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

এছাড়া এক নারীর সঙ্গে কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদারের অবৈধ সম্পর্কের ভিডিও পুরো দেশজুড়ে সমালোচনার ঝড় তুলে। পাশাপাশি নারীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে নিজেই সেই নারীর গোপন ভিডিও ধারণ করে ব্লাকমেইল করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক আরও বলেন, বিতর্কিত কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদার নিজেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা পরিচয় দিলেও সে মূলত বিএনপি, জামায়াতের এজেন্ট। অতিতে শাহাবউদ্দিন সিকদার ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার আত্মীয়স্বজনও বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম বলেন, শাহাবউদ্দিন সিকদার শুধু ইয়াবা ব্যবসায়ী নয়। তিনি সরকার বিরোধী ষড়যন্ত্রকারী ও নারী কেলেঙ্কারি। তাকে বহিষ্কারের জন্য তার নানা অপকর্মেও তথ্যসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসক, পৌর মেয়র ও পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে কক্সবাজার পৌর কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদার দাবি করেন, তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নেই। পাশাপাশি তাকে নিয়ে যে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে সেই নারীকে পৌর মেয়র মুজিবুর রহমানের মধ্যস্থতায় বিয়ে করেছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন