কক্সবাজার অফিস
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রেজাউল করিম রেজা গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিপক্ষ লোকজন সোমবার (৮ নভেম্বর) রাত ১০ টার দিকে নিজের নির্বাচনী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় বলে জানা গেছে।
এলাকাবাসীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রেজাউল করিম পিএমখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি এবং স্থানীয় মৃত আবুল কালাম আজাদের ছেলে।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, পিএমখালীতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।