• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

কক্সবাজার নালা দখলদারদের নবনির্বাচিত মেয়রের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: / ২১১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

জলাবদ্ধতা নিরসনে নালা দখল দ্রুত সময়ের মধ্যে নিজ দায়িত্বে ছেড়ে দেওয়ার আহ্বান করেন কক্সবাজারের নবনির্বাচিত পৌর মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

তিনি বলেছেন, শহরের অনেক গুরুত্বপূর্ণ নালা কিছু প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে। যেখানে তৈরি করা হয়েছে অনেক স্থাপনা। ৩ বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকালে এসব নালা দখল মুক্ত করে জলাবদ্ধতা কিছু নিরসন করা হয়েছিল। কিন্তু নতুন করে কিছু নালা দখল হয়েছে। এসব নালা দখলকারীদের কাছে আমার অনুরোধ দ্রুত সময়ের মধ্যে নিজ দায়িত্বে এসব দখল ছেড়ে দেন। জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন শহর করতে সহায়তা করুন।

এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, স্বশরীরে ঘুরে এলাকা ভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করছি। সমস্যা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধান করা হবে। কক্সবাজার পৌরসভা হবে একটি পরিচ্ছন্ন, স্মার্ট ও পর্যটনবান্ধব শহর। আমার নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৩৭ দফা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। এর জন্য যা যা করণীয় তার সব কিছুই করবেন তিনি।

সোমবার (১৩ জুন) অনুষ্ঠিত কক্সবাজার পৌর নির্বাচনে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মাহাবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন