• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার ঝিলংজা নির্বাচন: ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আমিন কোম্পানির জনপ্রিয়তা শীর্ষে

নিজস্ব প্রতিদেক / ৫৭৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
নুরুল আমিন কোম্পানি। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

কোন দলের ব্যানারে জড়িত না থাকলেও এলাকায় ব্যাপক নাম-সুনাম রয়েছে নুরুল আমিন কোম্পানির। কক্সবাজারের ঝিলংজা ১নং ওয়ার্ডে পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে নুরুল আমিন কোম্পানিকে সবাই চেনেন। এলাকায় তুমুল জনপ্রিয়তাও রয়েছে তার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডের লোকজন আমিন কোম্পানিকে মেম্বার পদে নির্বাচন করার উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ওয়ার্ডের ভোটারদের জরিপে পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে শীর্ষে রয়েছে তার নাম। আসন্ন ইউপি নির্বাচন নিয়ে কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝরঝরিখোয়া, বড়ছড়া, দরিয়ানগর, চরপাড়া, দইল্যাছড়ি, শুকনাছড়ি ও জুলুর ঘোনাসহ বিশাল এলাকার লোকজন হিসেব কষে যাচ্ছে প্রতিনিয়ত। প্রতিটি ঘরে, বাজারে ও চায়ের দোকানে আলোচনা-সমালোচনা চলছে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নিয়ে। ইতিমধ্যে অনেকজন প্রার্থী থাকলেও ওয়ার্ডের লোকজনের প্রত্যাশা নতুন কোন মুখ এবার মেম্বার নির্বাচিত হোক। যার নেই কোন বদনাম, নেই কোন দলের ব্যানার। পরিচ্ছন্ন ও সামাজিক প্রার্থী খুঁজছে ঝিলংজা ১নং ওয়ার্ডের জনগন।

ঝরঝরিখোয়া এলাকার ইউনিট যুবলীগের সভাপতি মো. জাফর আলম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডের লোকজন এবার নতুন মুখ দেখতে চায়। একই সাথে সামাজিক ও পরিচ্ছন্ন ব্যক্তিকে মূল্যায়ন করবে এলাকার মানুষ। যোগ্য মানুষ দেখেই ভোট দিবে অনেকেই। এক্ষেত্রে নুরুল আমিন কোম্পানি অনেক এগিয়ে রয়েছে বলে এলাকায় আলোচনা চলছে।

দরিয়ানগরস্থ বড়ছড়া এলাকার মোস্তাক আহমদ বলেন, এলাকার ছেলে হিসেবে নুরুল আমিন কোম্পানির বেশ নাম ও সুনাম রয়েছে। সামাজিক মানুষও আমিন কোম্পানি। সচেতন মানুষ ও ভোটারদের জরিপেও এগিয়ে রয়েছে আমিন কোম্পানি। মানুষ যোগ্য লোক ও নতুন মুখ দেখেই এবার মেম্বার নির্বাচিত করবে বলে আশা রয়েছে।
একই কথা বলেন শুকনাছড়ির ব্যবসায়ী মামুন সওদাগর ও বড়ছড়া এলাকার ঈসমাইল সওদাগর।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পুরাতন নেতৃত্বে তারা আগ্রহী নন। এলাকায় নতুন মুখ চান জনগণ। দ্বিতীয় দফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ভোটারের জরিপে অনেক এগিয়ে রয়েছে তরুণ ব্যবসায়ী নুরুল আমিন কোম্পানি। বিভিন্ন সামাজিক কাজে জড়িত থাকায় জনগণের সেবায় অনেক অভিজ্ঞতা রয়েছে তার। তাছাড়া পরিচ্ছন্ন লোক হিসেবে সুনাম রয়েছে এলাকায়। সেই ক্ষেত্রে অনেকেই তাকে ১নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করার স্বপ্ন দেখছেন।
এবিষয়ে জানতে চাইলে ঝিলংজা ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুরুল আমিন কোম্পানি বলেন, এলাকার লোকজনের হাতেই সব। তারা জানে এলাকায় কে ভালো আর কে খারাপ। জনগণ আশা করি ভালো প্রার্থীকে নির্বাচিত করবে। এলাকার জনগণ আমাকে মেম্বার প্রার্থী হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে প্রতিনিয়ত। এলাকার লোকজনের ভালোবাসায় আমিও আশা প্রকাশ করেছি ১নং ওয়ার্ডের মেম্বার নির্বাচন করার। আমারও বিশ্বাস রয়েছে এলাকার সকল শ্রেণির লোকজন আমার সাথে রয়েছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন