• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

কক্সবাজারে হত্যা মামলার সাক্ষ্য দিলেন সিনহা হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত লিয়াকত

নিজস্ব প্রতিদেক / ২৮১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
কক্সবাজারে আদালতে লিয়াকত।

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকত আলী কক্সবাজার আদালতে সাক্ষ্য দিয়েছেন।

রোববার (১৭ জুলাই) সকালে অন্য একটি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য প্রদানের জন্য তাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত করা হয়।

এদিন সকাল ১০টার দিকে পুলিশের কড়া নিরাপত্তা লিয়াকত আলীকে আদালতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে তিনি সাক্ষ্য প্রদান করেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

তিনি জানান, ২০১৯ সালের ২৭ আগস্ট টেকনাফ থানায় দায়ের হওয়া আবদুল করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন লিয়াকত আলী। তিনি ওই মামলার ৬ জন আসামির জবানবন্দি গ্রহণ করে ছিলেন। ওই মামলার সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকতকে কক্সবাজার আদালতে আনা হয়েছিল। সাক্ষ্য প্রদান শেষে বেলা সাড়ে ১২টার দিকে লিয়াকতকে কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত ৩১ জানুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল। এতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদন্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাতজনকে খালাস দেয়া হয়েছে।

আদেশের পর থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামি ঢাকার কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে। মামলার সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকত আলীকে কক্সবাজার আনা হয় শনিবার। তাকে ফের ঢাকা পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন