• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

কক্সবাজারে রোহিঙ্গা অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ১

নিজস্ব প্রতিদেক / ৩৩৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ‘মুক্তিপণের দাবিতে’ অপহৃত এক রোহিঙ্গাকে প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার করেছে আর্মড পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

আটক সাহাব মিয়া (৫০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং পুটিবনিয়া এলাকার আবুল হোসেনের ছেলে। উদ্ধার হওয়া মোহাম্মদ আলম (৫৪) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (৯ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে ঘর থেকে অস্ত্রের মুখে মোহাম্মদ আলমকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে যায়। পরে অপহৃতের স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে দুর্বৃত্তরা মুক্তিপণ দাবি করে। এ ঘটনা এপিবিএন পুলিশকে স্বজনরা অবহিত করার পর উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকটি দলে ভাগ হয়ে এপিবিএন সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

‘এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার পর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পাহাড়ি চূড়া থেকে অপহৃত রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। অভিযানে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ সংঘটনে সক্রিয় বেশ কয়েকটি দুর্বৃত্ত দল রয়েছে। এসব অপরাধীদের সঙ্গে স্থানীয় দুর্বৃত্তদেরও যোগসাজশ গড়ে উঠেছে। আটক সাহাব মিয়াও এমন একটি অপরাধী চক্রের সদস্য।’

আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মোহাম্মদ তারিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন