• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে ইয়াবা কারবারির ৬ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিদেক / ৩৪১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
ছবি: প্রতিকী।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে ২০১৭ সালের ২৮ অক্টোবর টেকনাফ টেক্সি স্ট্যান্ড এলাকা থেকে মো. ফরিদ (৪৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৫ হাজার ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় দীর্ঘ ৪ বছর পর তাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডি করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে আসামির অনুপস্থিতিতে (পলাতক থাকায়) জেলা জজ আদালতের বিচারক বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামি মো. ফরিদ টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের মিঠাপানির ছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে বলেও আদেশ দেন বিচারক। সেই সঙ্গে আসামির নিকট থেকে জব্দকৃত ইয়াবাসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও যথাযথ বিধি অনুসরণপূর্বক ধ্বংস করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শককে নির্দেশও দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ ও জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ ইসমাইল।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর টেকনাফ টেক্সি স্ট্যান্ড এলাকা থেকে মো. ফরিদকে ৫ হাজার ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা (নং-৪২/৭৯৩) করেছিলেন পরিদর্শক লোকাশীষ চাকমা। প্রায় ৪ বছরের মাথায় এ মামলার রায় হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন