• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে অস্ত্র মামলায় রোহিঙ্গা যুবকের ১৭ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিদেক / ২২৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

কক্সবাজার অফিস:
কক্সবাজারে অস্ত্র মামলায় মো. শহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক হন তিনি। দীর্ঘ ১৬ বছর বিচারক কার্যক্রম চলার পর এই মামলার রায় দেন আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার যুগ্ম দায়রাজজ প্রথম আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

তিনি জানান, ২০০৬ সালের ১৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়ের গহীন অরণ্যে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় রামু থানা পুলিশ। অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ মো. শহিদ উল্লাহকে আটক করে পুলিশ। পরে রামু থানার এএসআই ওমর ফারুক বাদী হয়ে ওই দিন মামলা করেন। তদন্ত কর্মকর্তা এস আই দিদারুল ফেরদৌস মো. শহীদ উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে পাঠানো হলে বিচারক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলায় মো. শহিদ উল্লাহকে বিচারক অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরসহ তাকে ১৭ বছরের কারাদন্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন