• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারের ৮ থানার ওসিসহ ২৬৪ জন একযোগে বদলি

নিজস্ব প্রতিদেক / ৫৪৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

এম.এ আজিজ রাসেল

কক্সবাজারের ৮ থানার ওসি সহ ৩৪ ইনেসপেক্টর ও এসআই, এএসআইসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টারের একটি আদেশে এই বদলি করা হয়েছে।

আদেশে কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তর, রামু থানার ওসি আবুল খায়ের, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান, পেকুয়া থানার ওসি কামরুল আজম, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, কুতুবদিয়া থানার ওসি শফিকুল আলম, টেকনাফ থানার ওসি সামসু দৌহা ও কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান সহ ৮ থানার ওসিকে বদলি করা হয়।

একই সাথে কক্সবাজারের ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়াসহ জেলার ৮ থানার ইন্সেপেক্টর পদমর্যাদা যে ৩৪ জন কর্মরত আছেন সবাইকে একযোগে বদলি করা হয়েছে। এছাড়া একযোগে বদলি করা হয়কক্সবাজারের ৮ থানায় কর্মরত সকল উপ পরিদর্শক ও সহকারী পরিদর্শকসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর ৫ দিন পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার সহ ৭ শীর্ষ পুলিশ কর্মাকর্তা বদলি করা হয়।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে। জানতে চাইলে সদ্য যোগ দেয়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন জানান, ২৫ সেপ্টেম্বরের পর থেকে কক্সবাজার জেলা পুলিশে দৃশ্যমান পরিবর্তন আসবে। অনেকটা কক্সবাজার জেলার পুরোটার পুলিশে পরিবর্তন করা হবে। এটাকে নিয়মিত বদলির অংশ হিসাবে উল্লেখ করেছেন ডিআইজি।

গত ৩১ জুলাই সিনহা হত্যকান্ডের ঘটনার দেড়মাসের মাথায় গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়।

এরপর গত ২১ সেপ্টেম্বর একদিনে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলির আদেশ দেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমদ। একই দিনে (২১ সেপ্টম্বর) ৫৩ জন পুলিশ পরিদর্শক ও ৭৩৪ জন কনস্টেবলকে বদলি করা হয়। ২১ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এডিশনাল আইজি (এএন্ডও) ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, বদলিকৃত পুলিশ পরিদর্শকগণ বদলিকৃত ইউনিটে যোগদানের জন্য ২৩ সেপ্টেম্বর (বুধবার) বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রেঞ্জ ডিআইজি কার্যালয় চট্টগ্রামে যোগদান করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশের কোথাও যেন টেকনাফের মতো আর কোনো ঘটনার জন্ম না দেয় সেজন্য বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলায় পুলিশের বড় ধরনের রদবদল হচ্ছে।

পুলিশের উক্ত কর্মকর্তা বলেন, যেসব পুলিশ সদস্য নানা অনিয়ম বা দুর্নীতিতে জড়িত আছে তাদের তালিকা করার কাজ শুরু হয়েছে। বছরের পর বছর ধরে যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য একই রেঞ্জ, জেলা বা মেট্রো এলাকায় আছে তাদের সরিয়ে অন্যত্র বদলি করা হবে। বিশেষ করে থানার ওসিদের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ সদর দপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন